শতাধিক শ্রমিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া বেরন এলাকার একটি কারখানায় ঠিকাদারের সরবরাহ করা দুপুরের খাবার খেয়ে গতকাল শনিবার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। শিল্পাঞ্চল পুলিশ আশুলিয়া জোন ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেড ফ্যাশন লিমিটেডের প্রায় তিন হাজার শ্রমিক গতকাল শনিবার দুপুরের খাবার খেয়ে কাজে যোগ দেন। এক ঘণ্টার মধ্যেই শতাধিক শ্রমিক অসুস্থ বোধ করতে থাকেন। একপর্যায়ে তাঁদের বমি ও পেট ব্যথা শুরু হলে কারখানার পক্ষ থেকে তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।