শত্রুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামের কৃষক আলী আজ্জমের ১৫০ শতাংশ জমিতে লাগানো আমন ধান কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকালে আলী আজ্জম বলেন, বাড়ির সঙ্গেই লাগোয়া জমি। সেহ্রির সময়ও ধান কাটার কোনো শব্দ পাননি। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মনু মিয়া বলেন, এখন চারদিকে পানি থাকায় এলাকায় ঘাসের অভাব। একশ্রেণির দুর্বৃত্ত তাদের গরুর জন্য এ জমির ধান কেটে নিয়ে থাকতে পারে। মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সামছুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দা