শত্রুতা বটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে চার বিঘা জমির উচ্ছেগাছের গোড়া কেটে ফেলেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। রাধানগর গ্রামের আসাদুল্লাহ অভিযোগ করেন, তিনি এবং তাঁর শ্বশুর পার্শ্ববর্তী ছমিরনগর গ্রামের হাবিবুর রহমান চার বিঘা জমিতে উচ্ছে চাষ করেন। কয়েক দিনের মধ্যেই তাঁরা উচ্ছে তুলে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। গত বৃহস্পতিবার গভীর রাতে ছমিরনগর গ্রামের কয়েকজন সন্ত্রাসী উচ্ছেগাছের গোড়া কেটে ফেলে। এ ব্যাপারে তিনি ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।