শত্রুতার শিকার পেঁয়াজখেতও!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার মানুষের শত্রুতার শিকার হয়েছে একটি পেঁয়াজখেত। রাতের অন্ধকারে লবণ ছিটিয়ে দেড় বিঘা জমির পেঁয়াজ নষ্ট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা পূর্বপাড়া গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাউসা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম দেড় বিঘা জমিতে চলতি মৌসুমে পেঁয়াজের চাষ করেন। পূর্বশত্রুতার জের ধরে শনিবার রাতে পেঁয়াজখেতে লবণ ছিটিয়ে দেওয়া হয়। এতে সকালেই সব পেঁয়াজের চারা নেতিয়ে পড়ে। রেজাউল করিম বলেন, তাঁর খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ হাশমী বলেন, ‘অভিযোগ পেয়েছি। এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’