শত্রুতায় প্রাণ গেল ৪২১টি গাছের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এমদাদুল হক নামের এক কৃষকের চার শতাধিক গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে রংপুরের বদরগঞ্জ উপজেলার নাটারাম ভিমেরগড় গ্রামে এ ঘটনা ঘটেছে।জানা যায়, ওই গ্রামের কৃষক এমদাদুল হক বাড়ির পাশের ৪৪ শতক জমিতে গত বছর ইউক্যালিপটাস গাছের চারা লাগান। পরিচর্যায় গাছগুলো দ্রুত বেড়ে ওঠে। গত রোববার রাতে মুষলধারে বৃষ্টি চলাকালে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁর ৪২১টি গাছ কেটে ফেলে যায়। এ ঘটনায় তিনি গত সোমবার বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথ্বীশ কুমার সরকার বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’