শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১১৭ জন হিজড়াকে শনাক্ত করে গত সপ্তাহে তালিকাভুক্ত করা হয়েছে। উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় জরিপ চালিয়ে দুই ভাগে এ তালিকা তৈরি করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম বলেন, ৫৬ জন কর্মক্ষম হিজড়ার মধ্যে প্রথম দফায় ২৮ জনকে প্রশিক্ষণে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে সেরা ১০ জনকে দশ হাজার করে টাকা দেওয়া হবে। যাতে তাঁরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে জীবন চালাতে পারেন।