প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় ট্রাকচালক মো. রবিউলের হত্যাকারীদের গতকাল শনিবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ট্রাকের ভেতর থেকে রবিউলের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ট্রাকচালকের সহকারী মো. আশরাফুলকেও গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তাঁকে ঢাকার হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিউ) রাখা হয়েছে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া বলেন, হত্যাকারীদের শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।