শনিবার ক্লাস শুরু হচ্ছে শিক্ষার্থীদের জন্য বাড়তি নিরাপত্তার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহ বন্ধ থাকার পর আগামী শনিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য আবু ইউসুফ এ কথা জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের ছাত্র এ এ এম মহিউদ্দিন ওরফে মাসুম হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।উপাচার্য বলেন, শনিবার থেকে সব আবাসিক ছাত্রাবাসে সাধারণ শিক্ষার্থীসহ সব বৈধ ছাত্রকে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য আবু ইউসুফ বলেন, ‘ক্যাম্পাসের বাইরে কোনো দুর্ঘটনা ঘটলে তা আমার পক্ষে কীভাবে রোধ করা সম্ভব? আমার চেষ্টা থাকবে, যাতে ক্যাম্পাসে কোনো সংঘাত না হয়। মহিউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন পরবর্তী করণীয় ঠিক করবে।’