শনিবার খুলনায় জাপার সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ‘মুক্তির’ দাবিতে আগামী শনিবার খুলনায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জাতীয় পার্টি (জাপা)। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় নগরের দলীয় কার্যালয় চত্বরে এক সমাবেশের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা করা হয়।

সমাবেশে জাপার নগর সভাপতি আবদুল গফফার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা সভাপতি শফিকুল ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক মোল্লা মুজিবর রহমান, জেলা সাধারণ সম্পাদক হাদিউজ্জামান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার তাঁদের নেতা এরশাদকে অসুস্থতার অজুহাত দেখিয়ে হাসপাতালে আটকে রেখেছে। তাঁরা দ্রুত তাঁর মুক্তি দাবি করেন।