শনিবার থেকে আয়কর মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরনগর চট্টগ্রামে শনিবার থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী আয়কর মেলা। নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম ভবনে এর উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। এদিকে আগামী বৃহস্পতিবার জিমনেসিয়াম চত্বরে চট্টগ্রাম অঞ্চলের সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি আয়করদাতাদের সম্মাননা দেবে আয়কর বিভাগ। এ উপলক্ষে ওই দিন সরকারি কার্যভবন-১ প্রাঙ্গণে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক ও কর অঞ্চল-১-এর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাক। আগ্রাবাদ সরকারি কার্যভবনে আয়কর বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর অঞ্চল-২-এর কমিশনার হাবিবুর রহমান আখন্দ, জোন-৩-এর কমিশনার সুলতান মাহমুদ ও অতিরিক্ত কর-কমিশনার (জোন-১) প্রদ্যু ৎ কুমার তালুকদার।সম্মেলনে জানানো হয়, গতবার করদাতাদের ব্যাপক সাড়া পাওয়ায় এবার মেলার মেয়াদ এক দিন বাড়িয়ে ছয় দিন করা হয়েছে।সংবাদ সম্মেলনে বলা হয়, মেলায় নতুন করদাতারা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) গ্রহণ করতে ও পুরোনোরা রিটার্ন জমা দিতে পারবেন। সেখানে টিআইএন সনদ, আয়কর বিষয়ে পরামর্শ এবং আয়কর রিটার্ন ফরম পূরণে সহযোগিতা দেওয়া হবে। জনতা ও সোনালী ব্যাংকের বুথে টাকা জমা দিয়ে পে-অর্ডার ও চালান জমা দেওয়ার সুবিধাও সেখানে থাকবে।