শনিবার পরীক্ষা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আজ শনিবার বেলা দুইটা থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, সারা দেশের ১ হাজার ৬৮৩টি কলেজের ৬৮৩টি কেন্দ্রে সর্বমোট ৫ লাখ ৩২ হাজার ১১৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করছে। গাজীপুর প্রতিনিধি|