প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দ্রুত প্রদানের দাবিতে আগামী শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। সংগঠনের সদস্যসচিব কবি হালিম আজাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্বকী হত্যার দেড় বছর অতিবাহিত হলেও আজও মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি। ছয় মাস আগে এ মামলার তদন্তকারী সংস্থা র্যাবের সহকারী মহাপরিচালক ‘তদন্ত সমাপ্ত হয়েছে, অচিরেই অভিযোগপত্র প্রদান করা হবে’ বললেও এখনো পর্যন্ত দেওয়া হয়নি।