শনিবার বারডেম চিকিৎসকদের এক ঘণ্টার কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারডেম হাসপাতালের চিকিৎসকেরা আগামী শনিবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার মানববন্ধন শেষে তাঁরা এ ঘোষণা দেন।
১৩ এপ্রিল বারডেম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনেরা তিন চিকিৎসককে বেধড়ক পেটান বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসকেরা গত মঙ্গলবার ও গতকাল বুধবার কর্মবিরতি পালন করেন। চিকিৎসকদের দাবি অনুযায়ী অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের পর আজ কাজে যোগ দিলেও নিরাপদ কর্মস্থলের দাবিতে তাঁরা মানববন্ধন করেন। আজ মানববন্ধন শেষে আন্দোলনরত চিকিৎসকেরা আগামী শনিবার এক ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দেন।