শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলন কর্মসূচি ও করণীয় ঠিক করতে দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি এবং ১৮ দলের বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি ১৯ অক্টোবর শনিবার স্থায়ী কমিটি এবং পরদিন ১৮ দলের সঙ্গে বৈঠক করবেন।

বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই দুটি সভায় ২৫ অক্টোবরের সমাবেশ এবং পরবর্তী কর্মসূচি নির্ধারণ নিয়ে আলোচনা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

২৫ অক্টোবর ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। একই দিন আওয়ামী লীগও সমাবেশ করার ঘোষণা দিয়েছে। বিএনপি বলছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ওই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।