প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের প্রাক্কালে ২৩ জানুয়ারি শনিবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে দিনব্যাপী ‘হিরণ্ময়ী অ্যালামনাই মেলবন্ধন’ অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রকীব উদ্দীন আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানটি তিন ভাগে ভাগ করা হয়েছে। সকাল নয়টা পর্যন্ত অতিথিদের আসন গ্রহণ, স্বাগত ও নাশতা, বেলা একটা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান, মধ্যাহ্নভোজের পর প্রাক্তনীদের জন্য বিশেষ আয়োজন।