শনিবার ৮৩ উপজেলায় ব্যাংক খোলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপজেলা নির্বাচনে প্রার্থীদের ট্রেজারি চালান, পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট গ্রহণের সুবিধার্থে দেশের ৪২ জেলার ৮৩টি উপজেলায় সব তফসিলি ব্যাংক খোলা থাকবে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশে বলা হয়, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে শনিবার ব্যাংক খোলা রাখতে হবে।
আগামী ১৫ মার্চ দেশের ৪২টি জেলার ৮২ উপজেলায় নির্বাচন হবে। ওই সব উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি শনিবার।