শনিবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয় খোলা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির মুখে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত শনিবার বিশ্ববিদ্যালয় খোলা থাকবে।’

সম্প্রতি ‘রাজনৈতিক অস্থিরতায় ক্লাস-পরীক্ষা ব্যাহত: শুক্র ও শনিবার ক্যাম্পাস খোলা রাখার  দাবি শিক্ষার্থীদের’ শিরোনামে   প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়।