শনিবারের মধ্যেই পদত্যাগ করছেন খুলনার মেয়র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অংশ নেওয়ার জন্য পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন মেয়র তালুকদার আবদুল খালেক। গতকাল বুধবার প্রথম আলোকে তিনি এ কথা জানান।মেয়র বলেন, ৬ মে নির্বাচন কমিশনের এক বিশেষ পরিপত্রে জানানো হয়, মেয়র পদে থাকা কোনো ব্যক্তি সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন না। মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে ওই পদ ত্যাগ করতে হবে। পরিপত্রের একটি কপি তাঁর (মেয়র) দপ্তরে এসে পৌঁছানোর পর তিনি শনিবারের মধ্যে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।তালুকদার আবদুল খালেক বলেন, নির্বাচন কমিশনের নতুন আইন অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই পদত্যাগ করার কথা রয়েছে। সে অনুযায়ী সবার সঙ্গে আলোচনা করে শনিবারের মধ্যেই পদত্যাগ করে ১২ মে তিনি মনোনয়নপত্র জমা দেবেন।