শনির আখড়ায় কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শনির আখড়া এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক নারী পথচারী নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী হলেন নাসরিন আক্তার (২০)। আহত ব্যক্তিরা হলেন পথচারী লাভলী আক্তার, বাপ্পী ও মুন্না হোসেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর প্রথম আলোকে বলেন, রাত পৌনে ১০টার দিকে চিটাগাং রোডগামী একটি কাভার্ডভ্যান শনির আখড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায়। ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক নাসরিনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিত্সাধীন।
ওসি জানান, কাভার্ড ভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।