প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলার দুর্গাপুর ও চারঘাট উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা শপথ নেন। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। দুর্গাপুর উপজেলার শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন সমসের আলী, আজাহার আলী, মোজাহার আলী মণ্ডল, আফসার আলী, হাসান ফারুক ইমাম, রিয়াজুল ইসলাম ও সাইফুল ইসলাম। চারঘাটের চেয়ারম্যানেরা হলেন মোজাম্মেল হক, শওকত আলী, শফিউল আলম, মনিরুজ্জামান, জিয়াউল হক ও হাসানুজ্জামান।