প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত পিরোজপুরের সাতটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস। শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, দুর্গাপুর ইউপির চান মিয়া মাঝি, শংকরপাশা ইউপির তোফাজ্জেল হোসেন মল্লিক, নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউপির আশুতোষ বেপারী, শ্রীরামকাঠী ইউপির এম এ মালেক বেপারী ও জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউপির গোলাম সরোয়ার ও পত্তাশী ইউপির মোয়াজ্জেম হোসেন।