প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ১৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৭১ জন সাধারণ ও ৫৭ জন সংরক্ষিত নারী সদস্য গতকাল সোমবার শপথ নিয়েছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁদের শপথ পাঠ করান পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরী, নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, সমবায় কর্মকর্তা উদয়ন বড়ুয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার প্রমুখ।