প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ধাপে গত ২২ মার্চ ইউপি নির্বাচনে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের নবনির্বাচিত আটজন পুরুষ ও দুজন নারী ইউপি সদস্যের শপথ অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। ইউএনওর কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও শপথ পড়ান ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এর আগে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক এ কে এম শামীমুল হক ছিদ্দিকী তাঁর কার্যালয়ে ওই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহজাদা হাওলাদারকে শপথ পড়ান।