শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডকে ‘শিশুবিবাহমুক্ত ওয়ার্ড’ ঘোষণা করা হয়েছে। ইউনিয়নের বাসিন্দারা ভবিষ্যতে কোনো মেয়েকে ১৮ বছর না হলে বিয়ে দেবেন না বলে শপথ করেছেন। শপথবাক্য পাঠ করান সংস্থার ওয়ার্ড টিম লিডার আশিকুর রহমান। গত বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের গঙ্গাকীর্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য জাকির হোসেন। কোস্টট্রাস্টের ইউনিয়ন সমন্বয়কারী আদিল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাত শাহিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল, বন্ধুসভার সাবেক সভাপতি মো. মহিউদ্দিন প্রমুখ।