শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার ছয়টি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা গত বুধবার শপথ গ্রহণ করেছেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ এ শপথবাক্য পাঠ করান। নলদী ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নোয়াগ্রামের জাহিদুল ইসলাম, লাহুড়িয়ার দাউদ হোসেন, কোটাকোলের বি এম হিমায়েত হোসেন, লোহাগড়ার নজরুল শিকদার, লক্ষ্মীপাশা ইউপির চেয়ারম্যান কাজী বনি আমীনসহ ছয় ইউনিয়নের ৫৪ জন ইউপি সদস্য এবং ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ নেন।