শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁদের জীবনে দুর্নীতি না করার শপথ নিয়েছেন। এই অনুষ্ঠানে উপজেলার শেরপুর এ জে উচ্চবিদ্যালয়, ধর্মকাম আদর্শ উচ্চবিদ্যালয় ও শেরপুর ডি জে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এস এম বেলাল হোসেন। বক্তব্য দেন দবিবুর রহমান, এ কে এম সরোয়ার জাহান, আবদুস সাত্তার, মাহফুজ ইকবাল, খান মো. এরফান, আবদুস সাত্তার প্রমুখ।