শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ধাপে গত ২২ মার্চ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পটুয়াখালীর বাউফল উপজেলার নয়টি ইউনিয়নের নবনির্বাচিত ৮০ জন পুরুষ ও ২৮ জন নারী ইউপি সদস্যের শপথ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে নির্মিত স্বাধীনতা স্তম্ভ ও মুক্তিযোদ্ধা মঞ্চে ওই শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও শপথ পড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।