শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার ১০টি ইউপির মধ্যে ছয়টি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ নিয়েছেন। গতকাল সোমবার দুপুরে বোদা উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত ব্যক্তিদের শপথ পড়ান জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এস এম আবু হোরায়রা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফিউল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আউয়াল উপস্থিত ছিলেন। দ্বিতীয় দফায় গত ৩১ মার্চ উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন হয়। অনুষ্ঠানে ছয়জন চেয়ারম্যান, ৫৪ জন সাধারণ সদস্য ও ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ নেন। বিলুপ্ত ছিটমহলের নাগরিকদের ভোটাধিকারের জন্য চারটি ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি