শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের শপথ গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। চেয়ারম্যানদের শপথ করান জেলা প্রশাসক মো. আবদুস সামাদ। বক্তব্য দেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোখলেছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান আকতার বানু ও সামছুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার খান প্রমুখ। বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সংরক্ষিত আসনের নারী সদস্য ও সাধারণ সদস্যদের শপথ পাঠ করান ইউএনও আহসান হাবিব। এদিকে গেজেট প্রকাশিত না হওয়ায় রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠান
বন্ধ রয়েছে।