শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ৩টি উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানরা গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শপথ নিয়েছেন। গতকাল বেলা তিনটায় তাঁদের শপথ পড়ান জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। শপথ গ্রহণকারীদের মধ্যে সাতজন জগন্নাথপুর উপজেলার, নয়জন দিরাই উপজেলার এবং চারজন শাল্লা উপজেলার। শপথ গ্রহণের পর তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মো. হারুন অর রশিদ।