শপথ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছেন। জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে তাঁদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আলী হোসেন। গত ২২ মার্চ অনুষ্ঠিত ওই নির্বাচনে মাতারবাড়িতে মোহাম্মদ উল্লাহ, ধলঘাটে কামরুল হাসান, হোয়ানকে মোস্তফা কামাল, কুতুবজোমে মোশাররফ হোসেন ও ছোট মহেশখালীতে মো. জিহাদ বিন আলী চেয়ারম্যান পদে জয়ী হন।