শপথ ও অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ ও অভিষেক হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার জেলা আইনজীবী সমিতির ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার। নির্বাচিতদের শপথ পাঠ করান জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী খাজা জহুরুল হক। বক্তব্য দেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আবদুর রহিম, জেলা প্রশাসক আবদুর রহিম, পুলিশ সুপার রশীদুল হাসান, বার কাউন্সিলের সদস্য রেজাউল করিম প্রমুখ।