শপথ গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক সায়মা ইউনুস চার চেয়ারম্যান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনউজ্জামান ১২ জন সংরক্ষিত সদস্য ও ৩৫ জন সাধারণ সদস্যকে শপথ পড়ান। শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। অনুষ্ঠানে বক্তব্য দেন পদ্মবিলা ইউপির চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, আলোকদিয়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মনোয়ারা সুলতানা ও কুতুবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোখলেছুর রহমান।