শপথ গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্যরা গতকাল বুধবার শপথ গ্রহণ করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুতাসিমুল ইসলাম ১১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের ৩৯ জন নারী সদস্যকে শপথবাক্য পাঠ করান। তবে ব্যক্তিগত সমস্যা থাকায় দুজন সদস্য শপথ নিতে পারেননি। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া, পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।