শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত ১১৭ জন সাধারণ সদস্যের মধ্যে ১১৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডের ৩৯ জন নারী সদস্য গতকাল বুধবার শপথ গ্রহণ করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা সাড়ে ১১য় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মুহাম্মদ মুতাসিমুল ইসলাম তাঁদের শপথ পড়ান।