প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এ উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে। সকাল সাড়ে ১০টার দিকে ১১ জন ইউপি চেয়ারম্যান ময়মনসিংহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে উপস্থিত হয়ে শপথ গ্রহণ করেন। বিকেল চারটায় ৯৯ জন ইউপি সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের ৩৩ জন নারী সদস্য শপথ গ্রহণ করেন। ঈশ্বরগঞ্জে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার।