প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল শনিবার দুপুরে সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিনাত আরা, পুলিশ সুপার জিহাদুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দা নওশিন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আশরাফ হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম। ২৩ এপ্রিল উপজেলার সাতটি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের চারজন, বিদ্রোহী দুজন ও বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।