শপথ গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর ও পাংশা উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী ২৪ জন চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পড়ান জেলা প্রশাসক জিনাত আরা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দা নওশিন পর্ণিনী, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তোফায়েল আহমেদ, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমান, পাংশার ইউএনও আমিনুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। সদর উপজেলায় ১৪ জন ও পাংশা উপজেলার ১০ জন নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন। রাজবাড়ী প্রতিনিধি|