শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গত ৭ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যরা শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন মিলনায়তনে তাঁদের শপথবাক্য পাঠ করান ইউএনও শাকিল আহমেদ। উপজেলার কলাকোপা, বান্দুরা, বক্সনগর, আগলা, গালিমপুর, চুড়াইন, বাহ্রা, কৈইলাইল, শোল্লা, যন্ত্রাইল, নয়নশ্রী, বারুয়াখালী, জয়কৃষ্ণপুর ও শিকারীপাড়া ইউপির মোট ১৬৭ জন জনপ্রতিনিধি শপথ নেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।