শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মুসলিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. মুরাদ হোসেন ভূঁইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান হয়। তাঁদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আবদুল্লাহ। গত ২৩ মার্চ চতুর্থ দফায় আখাউড়া উপজেলা পরিষদের নির্বাচন হয়।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।