প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ পড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদের সভাকক্ষে ও সোনারগাঁ উপজেলা পরিষদের মিলনায়তনে পৃথকভাবে এ শপথ অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা ও ইউএনও আবু নাছের ভূঁঞা তাঁদের শপথবাক্য পাঠ করান। এ সময় সোনারগাঁর সাংসদ লিয়াকত হোসেন খোকা, সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।