শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার নবনির্বাচিত আট ইউপির চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তাঁদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক সরদার সরাফত আলী। শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন ভাওয়াল ইউপির ফারুকুজ্জামান, মাঝারদিয়ার হাবিবুর রহমান, আটঘরের শহিদুল ইসলাম খান, সোনাপুরের মো. খায়রুজ্জামান, গট্টির হাবিবুর রহমান, রামকান্তপুরের আশরাফুল ইসলাম, বল্লভদীনের নুরুল ইসলাম ও যদুনন্দীর খায়ের মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নইম মোহাম্মাদ আবদুছ ছবুর, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান প্রমুখ।