প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর, কার্পাসডাঙ্গা, কুড়ালগাছি ও দামুড়হুদা সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চেয়ারম্যান এবং দুপুর ১২টায় দামুড়হুদা উপজেলা পরিষদ মিলনায়তনে সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সায়মা ইউনুস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।এ ছাড়া দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদুর রহমান সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথবাক্য পাঠ করান।