শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা, মোহনপুর ও বাঘা উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। গতকাল সোমবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তাঁদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। শপথ নেওয়া চেয়ারম্যানেরা হলেন কামরুল হাসান, সোহেল রানা, সাইফুল বারী ভূঁইয়া, আবুল কালাম আজাদ, বজলে রেজবী আল হাসান মুঞ্জিল, আক্তার হোসেন, আবদুস সালাম, রফিকুল ইসলাম, আজিজুল আলম, শফিকুর রহমান, আল মোমিন শাহ, কাজেম উদ্দিন, আজাহারুল ইসলাম, খলিলুর রহমান, এমাজ খান ও আলামিন বিশ্বাস। গত ৪ জুনের নির্বাচনে তাঁরা চেয়ারম্যান নির্বাচিত হন।