শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গতকাল মঙ্গলবার শপথবাক্য পাঠ করানো হয়েছে। দুপুরে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন তাঁর কার্যালয়ে চেয়ারম্যানদের শপথ করান। বিকেলে ইউএনও শাহেদ পারভেজ উপজেলা মিলনায়তনে সদস্যদের শপথবাক্য পাঠ করান। গত ২৮ মে উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুপচাঁচিয়া সদরে তোজাম্মেল হোসেন, চামরুলে শাহজাহান আলী, জিয়ানগরে আবদুল হাকিম, গুনাহারে শাহ মো. আবদুল খালেক ও গোবিন্দপুরে এস এম হেলাল নির্বাচিত হন। পাঁচটি ইউপিতে সংরক্ষিত ওয়ার্ডের ১৫ জন নারীসহ ৬০ জন সদস্য শপথ নেন।