শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগের চার জেলার ২৯টি উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৯১ জন নারী সদস্য শপথ নিয়েছেন। গতকাল বুধবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত তাঁদের শপথবাক্য পাঠ করান। লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম ও দিনাজপুরের নির্বাচিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল, জেলা প্রশাসক রাহাত আনোয়ারসহ সরকারের পদস্থ কর্মকর্তারা।