প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) গাজীপুর শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ ও দায়িত্ব নিয়েছেন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে শপথবাক্য পাঠ করান ওই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন নূরুল ইসলাম। এর আগের কমিটি নবনির্বাচিত কমিটির সভাপতি পুরকৌশল অনুষদের ডিন ও স্থাপত্য বিভাগের প্রধান গণেশ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ফজলুল হাসান সিদ্দিকীর কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।