প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা সদর উপজেলায় শেষ ধাপে অনুষ্ঠিত ১২টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা পাবলিক হলে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান চেয়ারম্যানদের ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তারী কাদেরী সদস্যদের শপথবাক্য পাঠ করান।