শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা গতকাল বৃহস্পতিবার বিকেলে শপথ নিয়েছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসক খলিলুর রহমান তাঁদের শপথবাক্য পাঠ করান। পরে একই স্থানে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে উপজেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক। দুটি অনুষ্ঠানেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন আক্তার সভাপতিত্ব করেন।