প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের হোসেনপুরে ছয় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যরা গতকাল রোববার শপথ নিয়েছেন। হোসেনপুরের আসাদুজ্জামান খান মিলনায়তনে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস ছয়জন চেয়ারম্যানকে শপথ পড়ান। দ্বিতীয় পর্বে ইউএনও আবদুল্লাহ-আল মামুন মোট ৫৪ জন সাধারণ সদস্য এবং ১৮ জন সংরক্ষিত নারী সদস্যকে শপথ পড়ান। ৪ জুন নির্বাচনের শেষ ধাপে উপজেলার ছয়টি ইউপিতে ভোট হয়। বিজয়ী চেয়ারম্যানরা হলেন মো. আবদুস সালাম, মো. সিরাজ উদ্দিন, মো. শফিকুল ইসলাম, মো. খুরশিদ উদ্দিন, শাহ্ মাহবুবুল হক ও মো. মাহবুবুল হাসান।